দিনাজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত

বিডি নিউজ ৬৪: গণপিটুনিতে জেলার চিরিরববন্দরে মো. আজিজুল ইসলাম কালা (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় মাহবুব (৪০) নামে আরও এক ডাকাত আহত হয়েছে।

বুধবার রাতে চিরিরবন্দরের ইউসুফপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল ইসলাম কালা আন্তঃজেলা কুখ্যাত ডাকাত দলের সর্দার। নিহত আজিজুল ইসলাম দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের আলোকডিহি গ্রামের মো. ফজ মিয়ার ছেলে।
আহত মাহবুব নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার জাহানাবাদ গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে।

ইউসুফপুর ইউপি চেয়ারম্যান মো. আবু হায়দার লিটন জানান, বুধবার রাতে একদল ডাকাত ইউসুফপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসী তাদের ঘেরাও করে। পরিস্থিতি বেগতিক দেখে ডাকাত দল পালিয়ে যাবার সময়ে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে এক ডাকাত নিহত হয় এবং একজন আহত হয়।

চিরিরবন্দর থানার ওসি মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে নিহত ডাকাত আজিজুল ইসলাম কালার লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। আহত ডাকাত মো. মাহাবুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ডাকাতের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *