মলা মাচের মচমচে চপ

বিডি নিউজ ৬৪: অনেক ধরনের চপ খেয়েছেন, কিন্তু মলা মাছের চপ খাওয়া হয়েছি কি কখনো? ভিন্ন স্বাদের চপটি খাওয়ায় আনতে পারে অভিনবত্ব। বিকেলের নাস্তায় বা গরম ভাতে পাতের কোণে দুয়েকটি মলা মাছের মচমচে চপ কিন্তু মন্দ নয়। তাই শিখে নিতে পারেন ভিন্ন এই রেসিপিটি।

যা যা লাগবে

মলা মাছ আধা কেজি, ডিম একটি, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ স্বাদমতো, ধনেপাতা কুচি এক টেবিল চামচ, কর্নফ্লাউয়ার ৪ টেবিল চামচ, হলুদের গুড়া আধা চা চামচ, লবণ ও তেল পরিমাণমতো।

যেভাবে করবেন

তেল বাদে সব উপকরণ একসঙ্গে মেখে নিন। এবার একটি ফ্রাইপ্যানে তেল গরম করে মেখে রাখা মিশ্রণ থেকে চপের আকার দিয়ে ভেজে নিন। মাঝারি আঁচে বাদামী রঙ আসা পর্যন্ত ভাজতে থাকুন। তারপর তেল ঝরিয়ে তুলে আনুন। এবার গরম গরম পরিবেশন করতে পারেন। পছন্দের সস বা ভাতের সঙ্গে মলা মাছের চপ অসাধারণ লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *