লুকিয়ে হবু ছেলেকে চিহ্নিত করেছেন সাইফ-কারিনা!

বিডি নিউজ ৬৪: নবাবপত্নী কারিনা কাপুরের কোল আলো করে কি আসতে চলেছে ভবিষ্যতের নবাব? বলিউডের আনাচে-কানাচে জোর খবর, সাইফ-কারিনার প্রথম সন্তান ছেলে।

কয়েক মাস আগেই গুঞ্জন রটে কারিনা কাপুর মা হতে চলেছেন। প্রেগনেন্সির কথা প্রথমে স্বীকার করেননি ছোটে নবাব ও তাঁর পরিবার। গত মাসেও নবাব ঘরনি নিজেই জানিয়েছিলেন, এখনই মা হওয়ার কোনও প্রশ্নই নেই। তবে, সেই রাখঢাক আর বেশিদিন থাকেনি। দিনকয়েক আগে এই খবর সত্যতা স্বীকার করে সাইফ-কারিনা জানান সুখবরটা।

আর এবার জল্পনা শুরু হয়েছে কারিনার গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা নিয়ে। খবর রটেছে, নবাবপুত্রের জন্ম দেবেন নবাবঘরনি। ভারতে গর্ভজাত শিশুর লিঙ্গ নির্ণয় বেআইনি। তবে, লন্ডনে এমন চল রয়েছে। সাইফিনা সম্প্রতি লন্ডনে গিয়েছেন বলে খবর। সেখানেই সন্তানের সেক্স ডিটারমিনেশন টেস্ট করিয়েছেন কারিনা। আর তাতেই ধরা পড়েছে যে, কারিনার গর্ভে রয়েছে একটি পুত্র সন্তান।

কয়েকদিন পরেই সোনম কাপুরের সঙ্গে ‘বীরে দি ওয়েডিং’ ছবির শ্যুটিং শুরু করবেন কারিনা। অপরদিকে, সাইফের আপকামিং ফিল্ম বিশাল ভরদ্বাজের রেঙ্গুন। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে শাহিদ কাপুর ও কঙ্গনা রানাওয়াতকেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *