জাকির নায়েকের মাথার দাম ১৫ লাখ টাকা!

বিডি নিউজ ৬৪: বিশ্বব্যাপী জনপ্রিয় ভারতীয় ইসলাম প্রচারক ডা. জাকির নায়েকের বিরুদ্ধে এবার ক্ষেপেছে দেশটির একটি শিয়া সংগঠন। তার মাথার দাম ১৫ লাখ টাকা বলে ঘোষণা করেছে তারা।

মঙ্গলবার সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, জাকির নায়েককে খুন করতে পারলেই ১৫ লাখ টাকা পুরস্কার দেয়া হবে। ফেসবুক পোস্টে জাকির নায়েককে ‘খলনায়ক’ বলে সম্বোধন করেন এই শিয়া সংগঠনের সভাপতি সৈয়দ কালবে হুসেন নকভি।

ফেসবুকে তিনি লেখেন, আল্লাহকে অবমাননা করেছেন জাকির নায়েক। জঙ্গিদের সঙ্গে যোগ রয়েছে তার। জাকির নায়েককে খুন করতে পারলে পুরস্কৃত করা হবে।

উল্লেখ্য, ভারতীয় আইনে কারো মাথার দাম ঘোষণা করা ফৌজদারি অপরাধ। এর জন্য সর্বোচ্চ সাত বছর জেল হতে পারে। হুসেন নাকভি ফেসবুক পোস্টে এই হুমকি দিলেও তা পুলিশের কাছে অজানা। লখনউ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আর কে এস রাঠোর জানান, এরকম বিবৃতির কথা তারা জানেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *