কোপার হারের পর অবসর নিয়ে দেশে ফিরেছেন। তারপর বেরিয়ে পড়েছিলেন পরিবার নিয়ে। এতদিন তাদের প্রকাশ্যে পাওয়া যায়নি। এবার স্পেনের কাছে বালেরিক আইল্যান্ডসে দেখা গেলো মেসি পরিবারকে।

বিলাসবহুল ইয়টে রোদের ভালোবাসা গায়ে মাখে মেসি পরিবার। অলস সময় কাটে। মেসি ও থিয়াগোর একই রকমের পোষাক। আন্তোনেলা ম্যাচিং বিকিনিতে। ছোট্টো থিয়াগোর সাহস আছে। বাবার সাথে জেট-স্কিতে চড়ে ঢেউয়ের সাথে খেলতে চায়। লাইফ জ্যাকেট পরে থিয়াগো জল যন্ত্রে ওঠে। মেসি তাকে নিয়ে ঢেউয়ের ওপর সওয়ার হন।

সমুদ্র স্নানে নামেন আন্তোনেলা। মেসির সাথে ডোঙ্গায় চড়েন। কখনো জলকেলি। কখনো ডোঙ্গার ওপরে বসে বিশ্রাম। ছেলেবেলার খেলার সাথী থেকে জীবনের পার্টনার মেসি ও আন্তোনেলার সময়টা মিষ্টি রোদে আরো মিষ্টি লাগে। রিল্যাক্স তারা। ২৯ বছরের মেসি ও তার ২৮ বছরের পার্টনার ব্যস্ত জীবনে এমন সময় যে খুব কমই পান। ১৮ জুলাই পর্যন্ত অবসর। তারপর আবার শুরু ফুটবলের ব্যস্ততা।

bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল