জমি নিয়ে বিরোধে ভিক্ষুকে কুপিয়ে জখম

বিডি নিউজ ৬৪: কক্সবাজার শহরে বৌদ্ধ বিহারে জমি নিয়ে বিরোধে এক ভিক্ষুর হামলায় আহত হয়েছেন উপেন দিতা (৭৭) নামে অপর এক বৌদ্ধ ভিক্ষু।

বুধবার সকাল ৭টায় উ মাং তারা নামের বৌদ্ধ ক্যাংয়ে এ ঘটনা ঘটে। আহত বৌদ্ধ ভিক্ষু উপেন দিতাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রফিকুল ইসলাম জানান, বৌদ্ধ ভিক্ষুর মাথাসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্নিত রয়েছে। চিকিৎসা চলছে।

এদিকে এ ঘটনার পর পুলিশ সুপার শ্যামল কুমার নাথ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় বৌদ্ধ বিহার সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শীরা পুলিশকে ঘটনার বর্ণনা দেন।

পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মংয়াইন নামের অপর এক ভিক্ষু এ হামলা চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শী এবং আহত ভিক্ষু নিশ্চিত করেছে। তাকে ধরার চেষ্টা চলছে।

বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক মং থে হ্লা রাখাইন জানান, ক্যাং এর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে আসছিল। এর জের ধরে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী ক্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট নন। তিনি বাইরে একটি বাড়িতে ভাড়া থাকেন। হামলার পর তিনি পালিয়ে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *