বিডি নিউজ ৬৪: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ রাজধানীর গুলশানের একটি হোটেলে দুষ্কৃতিকারীদের সংঘটিত প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।
গতকাল শুক্রবার রাতে রাজধানীর গুলশানে হলি আর্টিজন বেকারীতে সন্ত্রাসী হামলার বিষয়ে তিনি আজ এক বিবৃতিতে এ নিন্দা জানান।
বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশ শান্তি প্রিয় দেশ। হাজার বছর ধরে এদেশে শান্তির সুবাতাস বয়ে চলছে। এদেশে শান্তি প্রিয় বিভিন্ন ধর্মের, বর্ণের, গোত্রের মানুষ একসাথে মিলে মিশে থাকতে চায়। এছাড়া কোন ধর্ম সন্ত্রাসী কর্মকা- সমর্থন করেনা। প্রত্যেক ধর্মেই শান্তির বাণী বহমান রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের মতো শান্তি প্রিয় দেশে এমন নারকীয় হত্যাকা- আর কখনো যেন না হয় সেজন্য সরকারকে আরও বেশি কার্যকরী পদক্ষেপ গ্রহন করতে হবে। দেশের জনগণকে সচেতন হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে নিজ নিজ আত্মীয় স্বজন এমনকি পরিবারের সদস্যরা এমন ঘৃণিত কাজে যেন জড়াতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
রওশন এরশাদ আইন প্রয়োগকারী সংস্থা জীবনের ঝুঁকি নিয়ে রক্তাক্ত জিম্মি ঘটনা অত্যন্ত দক্ষতার সাথে অল্প সময়ে মোকাবেলার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এ ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থার নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং একই সাথে নিহত বিদেশীদের আত্মার শান্তি কামনা করেন ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল