শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মোদি

বিডি নিউজ ৬৪: গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এ বিষয়ে এক টুইট বার্তায় নরেন্দ্র মোদি বলেছেন, ঢাকায় আক্রমণ আমাদের অনেক কষ্ট দিয়েছে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি এবং এ আক্রমণের তীব্র নিন্দা জানাই।
তিনি আরও জানান, বাংলাদেশের এ শোকের সময় ভারত বাংলাদেশি ভাই ও বোনদের সঙ্গে আছে। আমি শোক সন্তপ্ত পরিবারদের সমবেদনা জানাই এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *