বিডি নিউজ ৬৪: নড়াইলের লোহাগড়া উপজেলার পাংখারচর গ্রামে ডাকাতের ছুরিকাঘাতে গৃহকর্তা হাফিজ মুন্সি (৪২) নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, এটি ডাকাতির ঘটনা, নাকি অন্য কোনো কারণে তাকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
নিহত ব্যক্তির পরিবারিক সূত্রে জানা গেছে, প্রবাসী হাফিজ সম্প্রতি দেশে এসে বাড়ি তৈরির কাজ করার উদ্যোগ নিয়েছেন। এজন্য বৃহস্পতিবার ব্যাংক থেকে তিন লাখ টাকা তুলে বাড়িতে রাখেন তিনি। কোনোভাবে বিষয়টি জানতে পেরে শুক্রবার দিনগত রাতে একদল ডাকাত তার বাড়িতে হানা দিয়ে লুটপাট শুরু করে। এতে বাধা দিলে ডাকাতরা হাফিজকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল