বিডি নিউজ ৬৪: ‘আমার ভাই সাইফুলের কোনো খবর পাইতাছিনা, রাইত ১২টার পর থাইক্যা তার মোবাইল বন্ধ। এর আগে মোবাইলে যোগাযোগ করে বলছিল, ভাই আমাগোরে রিভলভারের মুখে আটকাইয়া রাখছে, দোয়া কইরো। আপনারা কেউ বলতে পারেন সে কই?’ -কথাগুলো বলছিলেন গুলশান নদ্দা এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী কবির।
কবির জানান, তার ভাই (সাইফুল) দেড় বছর যাবত ‘ও কিচেন রেস্টুরেন্ট’ চাকরি করে। গতকাল (শুক্রবার) রাত ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে বেশ কয়েকবার মোবাইল ফোনে কথা হয় তার সঙ্গে। সাইফুল ভয়ার্ত কণ্ঠে জানায়, অস্ত্রে শস্ত্রে সজ্জিত ১০/১৫ জন যুবক পুরো রেস্টুরেন্টের দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে রাখে। রেস্টুরেন্টের ভেতরে গুলিও চালিয়েছে।
ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে বাধা দিলে আবারো কান্না জুড়ে দেন তিনি। বলতে থাকেন ‘আমার ভাইটা কই? ও কি বাইচ্যা আছে?’
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল