বিডি নিউজ ৬৪: গুলশানে একসঙ্গে অবস্থিত ‘ও কিচেন’ ও ‘হলি আর্টিজান’ নামের রেস্টুরেন্টে জিম্মি ঘটনায় দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট)।
আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত দেড়টার দিকে আইএসের কথিত সংবাদ সংস্থা আমাক নিউজের বরাত দিয়ে এ খবর দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।
এর আগে রাত ১টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার শেখ নাজমুল আলম সাংবাদিকদের বলেন, বন্দুকধারীরা যে উগ্রপন্থী গোষ্ঠীর সদস্য তা আপাতত মনে করা হচ্ছে। তবে তারা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে উল্লেখ করেন তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল