মসজিদের টাকা আত্মসাৎ, মোতয়াল্লীর অপসারণ দাবি

বিডি নিউজ ৬৪: জেলার ধুনট উপজেলার অলোয়া গ্রামে জামে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে মসজিদের মোতয়াল্লীর অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় মুসল্লিরা।

শুক্রবার (১ জুলাই) জুম্মার নামাজের আগে ধুনট-মথুরাপুর সড়কের অলোয়া গ্রামে জামে মসজিদের সামনে ঘণ্টাব্যাপী মুসল্লিরা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ফিরোজ, ইউপি সদস্য আজাহার আলী, শিক্ষক নুরুল ইসলাম, সমাজ সেবক ইসমাইল হোসেন ফটু, আব্দুর রহিম সিকিম, শাহাজালাল, আলমগীর হোসেন, আলাউদ্দিন মাষ্টার প্রমুখ।

মথুরাপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ফিরোজ জানান, অলোয়া গ্রামে জামে মসজিদের নামে নাজির সেখ ওয়াকফ্ফ এস্টেট-এর ১১ বিঘা সম্পত্তি রয়েছে। ওই সম্পতির আয় দিয়ে মসজিদের উন্নয়নমূলক কাজ করার কথা। কিন্ত মসজিদের মোতয়াল্লী স্কুল শিক্ষক আব্দুল্লাহ আল আজাদ উল্লেখিত সম্পত্তির থেকে উপার্জিত টাকা আত্মসাৎ করেন। তিনি ১৭ বছর ধরে মসজিদের অর্থ আত্মসাত করে আসছেন। বর্তমানে মসজিদের জরাজীর্ণ অবস্থা। এতে মসজিদের মুসল্লিরা ক্ষুব্ধ হয়ে তার অপসারণ দাবি করে কর্মসূচি পালন করেন।

অভিযুক্ত মোতয়াল্লী আব্দুল্লাহ আল আজাদ বলেন, তিনি কোন টাকা আত্মসাৎ করেননি। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে সরিয়ে দিতেই এই কর্মসূচি করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *