খালেদাকে সাজা দিলে পতনঘণ্টা বাজবে সরকারের

 বিডি নিউজ ৬৪: দেশের সব সমস্যার  মূলে রয়েছে এই সরকার। তাদের পতনের মাধ্যমেই সব সমস্যার উত্তরণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।

তিনি বলেন, মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়া উদ্ধিগ্ন নন। তাকে সাজা দেয়া হবে এই সরকারের আত্নঘাতী সিদ্ধান্ত। ফ্যাসিবাদী সরকারের মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে যেদিন সাজা দেয়া হবে সে দিনই এই মামলাবাজ সরকারের পতন ঘণ্টা বেজে যাবে।

শুক্রবার (১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে  বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদী নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

একই সমাবেশে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হাসেন আলাল বলেন, ‘দেশে অন্য কোনো জঙ্গি নেই প্রকৃত জঙ্গি আওয়ামী লীগ। আর এই মুখোশধারী জঙ্গিদের নেত্রী হলেন শেখ হাসিনা।’

সংগঠনের সভাপতি সৈয়দ ওমর ফারুরের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, এলডিপির সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদত হোসেন সেলিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *