ফের নিরব-মোনালিসা

 বিডি নিউজ ৬৪: ফের একসাথে দেখা যাবে অভিনেতা নিরব ও অভিনেত্রী মোনালিসাকে। শুরুর জুটিটা ছিল মডেল হিসেবে। একটি বেসরকারি মোবাইল অপারেটরের বিজ্ঞাপনের মডেল হয়ে দেশব্যাপী আলোড়ন তোলেন এই জুটি। এরপরে মোনালিসা প্রবাসী হয়ে যান।  সম্প্রতি প্রবাস থেকে ফিরে ফের ব্যস্ত হয়ে পড়েছেন টেলিভিশন নাটক নিয়ে।  আর নিরব ব্যস্ত চলচ্চিত্র নিয়ে। সম্প্রতি নিরব রফিক সিকদারের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন। যেখানে তার বিপরীতে অভিনয় করবেন জাকিয়া বারী মম।

এই ব্যস্ততার ফাঁকেও নিরব-মোনালিসাকে এক করেছেন পরিচালক এস এ হক অলীক। গুণী এই নির্মাতা নিরব-মোনালিসা জুটিকে নিয়ে এস এ টিভির জন্য ঈদের ছয় পর্বের একটি ধারাবাহিক নির্মাণ করছেন। ‘ভালোবাসা ভালোবাসি’ নামের এই ধারাবাহিকের শুটিং এর জন্য এখন নিরব ও মোনালিসা কক্সবাজারে অবস্থান করছেন। সোশ্যাল মিডিয়া ফেসবুক লাইভে  এসে ধারাবাহিকের বিষয়ে নিশ্চিত করেছেন নিরব, এস এ হক অলীক, মোনালিসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *