তৌসিফের গাড়ি কিনলেন ফারিয়া

বিডি নিউজ ৬৪: প্রেমিকার সঙ্গে ব্রেকআপের পর রাজ্যের হতাশা ভর করে তৌসিফকে। কিছুতেই মনটাকে স্থির করতে পারছেন না। সবার প্রতিই তার একটা বিরক্ত জন্ম নেয়। এমনকি দেশের প্রতিও তার বিন্দুমাত্র টান নেই। পণ করলে দেশের বাইরে চলে যাবেন। নিজের সব সম্পত্তি বিক্রি করে দিলেন। গাড়িটাও বিক্রি করবেন। গাড়িটা কিনতে এসেছেন শবনম ফারিয়া। প্রথমে দুজনের সম্পর্কটা ক্রেতা-বিক্রেতা ছিলো। কিন্তু আস্তে আস্তে একজন আরেকজনকে বোঝার চেষ্টা করেন। গাড়ি বিক্রি করার পর তৌসিফ ফারিয়াকে আবদার করলেন, কিছু টুকিটাকি কাজ বাকি কয়েকটা দিন গাড়িটা ব্যবহার করবো।

মাঝে মাঝেই দেখা হয় দুজনের। ফারিয়া কিছুতেই মানতে পারছেনা তৌসিফ দেশ ছেড়ে চলে যাবে। তৌসিফও ফারিয়া আচরণে মুগ্ধ হয়ে দোটায় ভোগে। এমন গল্পেই এগিয়ে যায় নাটক ‘রানওয়ে’র গল্প। নির্মাতা শ্রাবণী ফেরদৌস নির্মাণ করছেন নাটকটি। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন শবনম ফারিয়া ও তৌসিফ।

গতকাল থেকে উত্তরায় নাটকটির শুটিং শুরু হয়েছে। আজও শুটিং চলছে। শ্রাবণী ফেরদৌস বাংলামেইলকে জানালেন, ‘ওরা দুজনেই অনেকদিন ধরেই কাজ করছে। তৌসিফের সঙ্গে এর আগে কাজ করলেও এবারই প্রথম ফারিয়ার সঙ্গে কাজ করছি। আশাকরি তাদের অভিনয় দর্শকদের বেশ ভালো লাগবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *