কাইয়ুমের বিরুদ্ধে চার্জশিট : নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ

বিডি নিউজ ৬৪: ইতালির নাগরিক তাভেল্লা সিজার হত্যা মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ কাইয়ুমের বিরুদ্ধে চার্জশিট দায়েরের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাড্ডা-রামপুরা-ভাটারা থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ মিছিল হয়।

এতে উপস্থিত ছিলেনবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সেলিমুজ্জামান সেলিম, যুবদল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহ-সাধারণ সম্পাদক তপন কুমার বসু (মিন্টু)সহ বাড্ডা-রামপুরা-ভাটারা থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অর্ধ-শতাধিক নেতাকর্মী।

প্রসঙ্গত, ইতালির নাগরিক তাভেল্লা সিজার হত্যা মামলায় মঙ্গলবার ঢাকা মহানগর আদালতে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দেয় ডিবি পুলিশ।

গত বছরের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইতালির ত্রাণকর্মী তাভেল্লা সিজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *