বিডি নিউজ ৬৪: শুদ্ধ দেশি রোম্যান্সের পর আবার নাকি জুটি বাঁধতে চলেছেন পরিণীতি চোপড়া ও সুশান্ত সিং রাজপুত। হোমি আদাজানিয়ার পরবর্তী ছবিতে দেখা যেতে পারে তাঁদের। ২০১৩ সালে শুদ্ধ দেশি রোম্যান্স রিলিজ করার পর থেকেই দর্শক এই জুটিকে আবার পর্দায় দেখতে চাইছিল। হোমি আদাজানিয়া হয়তো সেই আশা মেটাবেন। শোনা যাচ্ছে, ছবিতে থাকতে পারেন ইরফান খানও।
পরিণীতি এখন একমাত্র মেরি পেয়ারি বিন্দুতে কাজ করছেন। কিন্তু সেটি শেষ হলে আরও তিনটি প্রজেক্ট আছে তাঁর হাতে। এরই মধ্যে একটি হোমি আদাজানিয়ার ছবি। সেখানে সুশান্তের বিপরীতে দেখা যেতে পারে পরিণীতিকে।
পরিণীতির হাতে আরও যে দুটি ছবি আছে, তার একটি হলো এ আর মুরগাডোসের সঙ্গে। সেই ছবিতে থাকবেন মহেশ বাবু। আর একটি মণীশ শর্মার ছবি। ব্রেক আপের পর আবার তাঁরা একসঙ্গে সিনেমা করার সিদ্ধান্ত নিয়েছেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল