‘ঈদে নিরাপত্তা জোরদারে বাড়ানো হবে তল্লাশিচৌকি’

বিডি নিউজ ৬৪: ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঈদে রাজধানীবাসীর নিরাপত্তা জোরদারে তল্লাশিচৌকি বাড়ানো হবে। বৃহস্পতিবার সকালে বনানীর এক স্কুলে দুঃস্থদের মাঝে পোশাক বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আছাদুজ্জামান মিয়া বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে। ঈদের ছুটি শুরু থেকে এ কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, ঈদে ঢাকার বেশির ভাগ মানুষ গ্রামে চলে যায়। এ সময় চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যায়। এসব কারণে নিরাপত্তা জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *