বিডি নিউজ ৬৪: গত একমাসে নির্মানাধীন ভবন, ডেভেলেপার, ব্যবসা প্রতিষ্টান, সহ বিভিন্ন গ্রাহকের নিকট থেকে বকেয়া পানির বিল, গভীর নলকূপের ফি, এবং লাইসেন্স নবায়ন ফি বাবদ ১৫ লাখ ৪৫ হাজার ৭৬১ টাকা আদায় করেছে চট্টগ্রাম ওয়াসা। এসময় বিভিন্ন অপরাধে ১ লাখ ৪০ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার চট্টগ্রাম ওয়াসার জনসংযোগ কর্মকর্তা কাজী নুরজাহান শীলা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুুন মাসে চট্টগ্রাম ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল বিশ্বাসের নের্তৃত্বে নগরীর উত্তর আগ্রাবাদ, এনায়েত বাজার, ষ্টেশান রোড, আইস ফেক্টোরী রোড, কাপাস গোলা, পশ্চিম মাদার বাড়ী, কুসুমবাগ আবাসিক এলাকা, বেপারী পাড়া, হাজী পাড়া, ছোটপুল, ঘাটফর হাদবেগ, খলিফা পট্টি, পূর্ব নাছিরাবাদ এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এসময় নির্মানাধীন ভবন, ডেভেলেপার, ব্যবসা প্রতিষ্টান, সহ বিভিন্ন গ্রাহকের নিকট থেকে বকেয়া পানির বিল, গভীর নলকূপের ফি, এবং লাইসেন্স নবায়ন ফি বাবদ ১৫ লাখ ৪৫ হাজার ৭৬১ টাকা আদায় করা সহ বিভিন্ন গ্রাহক কে ভিন্ন ভিন্ন অপরাধে মোট ১ লাখ ৪০ টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিল বকেয়া থাকায় ২২টি পানির ও ১৩ টি গভীর নলকূপের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া নগরীর আনন্দিপুর, ইয়াছিন মিস্ত্রীর হাট, মাইলের মাথা, ই পি জেট এলাকা থেকে অবৈধ ভাবে পানি বিক্রি করা বন্ধ করে দিয়ে, মটর-পাম্প জব্দ করা হয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল