বিডি নিউজ ৬৪: পটিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী একটি বাসে তল্লাসি চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ।
বুধবার দিনগত রাতে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- মো. রিমু (২৫) ও জাকির হোসাইন(৫০)। এর মধ্যে রিমুর বাড়ি বান্দরবনের নাইক্ষ্যংছড়ি ও জাকিরের বাড়ি কুমিল্লা বলে জানিয়েছে পটিয়া থানার এস আই আরিফুল হক।
তিনি বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী একটি বাসে তল্লাসি চালানো হয়। এসময় রিমু ও জাকির হোসেনের ব্যাগ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা কক্সবাজার থেকে শহরে এসব ইয়াবা নিয়ে যাচ্ছিল।’
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে বলে জানান এস আই আরিফুল হক।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল