গরুর মাংস বহন করায় গোবর-গোমূত্র পান

বিডি নিউজ ৬৪: ভারতে গরুর মাংস বহন করার অপরাধে দুই লোককে জোর করে গরুর চেনা আর গোবর মিশিয়ে খাইয়েছেন চরমপন্থি দলের সদস্যরা। ঘটনাটি ঘটেছে হরিয়ানা অঙ্গরাজ্যে। মঙ্গলবার ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় প্রচারিত এক ভিডিও চিত্র থেকে এ খবর জানা যায়।

সম্প্রতি রিজওয়ান ও মুখদিয়ার নামের দুই ব্যক্তি হরিয়ানার মেওয়াট থেকে দিল্লিতে গরুর মাংস নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই রাজ্যের গোরক্ষক দলের স্বেচ্ছাসেবকরা তাদের আটক করেন। গরুর মাংস বহন করার অপরাধে তাদের দই এবং দুধের সাথে গোবর ও গোমূত্র মিশিয়ে খাওয়ান।

গত ১০ জুন ওই ঘটনাটি ঘটেছে বলে পাকিস্তানের ডন পত্রিকা জানিয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে গো রক্ষক দলের প্রেসিডেন্ট ধর্মেন্দ্র যাদব বলেন,‘আমরা ৭ কিলোমিটার পথ ধাওয়া করে বদরপুরের নামক এলাকায় গিয়ে তাদের ধরেছিলাম। তাদের কাছে ৭শ কেজি গরুর মাংস ছিল। শাস্তি হিসেবে আমরা ওই দুইজনকে পঞ্চগভ্য খেতে বাধ্য করি।’ তবে কে বা কারা ওই ঘটনার ভিডিও তুলেছে সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই বলে তিনি জানান।

এদিকে ওই ভিডিও প্রকাশিত হওয়ায় ক্ষেপেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এর সমালোচনা করে বলেছেন, এসব খবর প্রচার করে দেশে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছে  সংবাদ মাধ্যমগুলো। নিজেদের কৃতিত্ব জাহির করার জন্য তারা এসব ঘটনা প্রচার করছে।

প্রসঙ্গত, গরু থেকে উৎপাদিত দই, ক্ষীর, ঘি, গোমুত্র ও গোবর – এ পাঁচটি পদার্থের মিশ্রনকে বলা হয় পঞ্চগভ্য। হিন্দু সম্প্রদায়ের কোনো কোনো পূজায় পঞ্চগভ্যের অপরিহার্য ব্যবহার লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *