বিডি নিউজ ৬৪: আর্য পারম্যানা একজন ইন্দোনেশিয়ান বালক। বয়স ১০ বছর। ইন্দোনেশিয়ার আরাওয়াং রিজেন্সির সিপুরওয়াসারি গ্রামের এই শিশুটি আর দশটা শিশুর চেয়ে ভিন্ন। তার অতিরিক্ত ওজনই তাকে সবার থেকে আলাদা করে রেখেছে। একজন দশ বছরের শিশুর স্বাভাবিক ওজন থেকে তার ওজন অতিরিক্তমাত্রায় বেশি। তার ওজন ১৯২ কেজি।
ছোট বেলা থেকেই শরীরের ওজন অস্বাভাবিকভাবে বাড়তে থাকে তার। বিশ্বের সবচেয়ে স্থূলকায় শিশু বলা হচ্ছে তাকে। তবে অতিরিক্ত ওজন শিশুটির জীবনের হুমকি বলে মনে করছেন চিকিৎসকরা। তারা বলছেন, আর্যের খাদ্য তালিকা নিয়ন্ত্রনে আনা না গেলে যে কোনো সময় মৃত্যু হতে পারে তার।
তার ওজন এতটাই বেশি যে, সে ঠিকমতো হাঁটা চলাফেরা করতে পারেন না। শুধু তাই নয়, স্কুলেও যাওয়া সম্ভব নয় তার পক্ষে। বাজার ঘুরেও সঠিক মাপের কাপড় খুঁজে পায় না তার বাবা। অবশেষে মাকে হাতে তৈরি করতে হয় তার জন্য পোষাক।

স্থূলকায়ের জন্য স্বাভাবিকভাবে শুয়ে শ্বাস-প্রশ্বাস নিতেও কষ্ট হয় তার। দেয়ালে হেলান দিয়ে ঘুমাতে হয় তাকে। স্থানীয় গণমাধ্যমে তাকে নিয়ে খবর প্রচারিত হলে তাকে দেখতে আশেপাশের গ্রামের মানুষ প্রতিনিয়ত ভিড় জমায় তার বাড়ির সামনে।
তার মা রোকাইয়াহ বলেন, ‘দিনে পাঁচবার পেট পুরো খাবার খায় আর্য। সম্প্রতি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ওকে স্বাস্থ্যবান বলে জানায়। পরে চিকিৎসকের কথায় আমি কিছুটা বিভ্রান্ত হই। তারা বলে, আপনার ছেলের স্বাস্থ্য নিয়ে সমস্যার কিছু নেই।’
রোকাইয়াহ আরো বলেন, ‘রমজানে অন্যান্য শিশুদের মতো আর্যও অর্ধেক বেলা উপবাস থাকে। এর আগে রোজা রাখার চেষ্টা করলে আর্যের পেটে ব্যথা দেখা দেয়। তখন থেকে রমজান মাসে অর্ধেক দিন না খেয়ে থাকেন সে।’
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল