আমারি ঢাকার ঈদ আয়োজন

বিডি নিউজ ৬৪: দিন কয়েক পরেই ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই উৎসবকে সামনে রেখে পাঁচ তারকা হোটেল আমারি ঢাকার রয়েছে বিশেষ কিছু আয়োজন। ঈদ উৎসবকে আরও উপভোগ্য করে তুলতে খাবারের জুড়ি নেই। এই ভাবনাকে সামনে রেখেই আমারি ঢাকার অল ডে ডাইনিং রেস্টুরেন্ট আমায়া ফুড গ্যালারি থাকছে আপনার সঙ্গে।

বিশ্বমানের সিগনেচার রেষ্টুরেন্ট আমায়া ঢাকা শহরের প্রথম রেস্টুরেন্ট, যেখানে একই স্থানে ৪টি ভিন্ন দেশের খাবারের সমাহার ঘটেছে। আপনার ঈদের দিনটিকে আরও বেশি স্মরণীয় করতে সেসব খাবারের জুড়ি নেই। আমায়া ফুড গ্যালারিতে আপনারা পাচ্ছেন চাইনিজ, জাপানিজ, থাই এবং ইন্ডিয়ান বৈচিত্রময় খাবার। খাবার শেষে থাকছে মজার সব ডের্জাট এবং আকর্ষণীয় বার–বি-কিউ। রেস্টুরেন্টের মোহনীয় পরিবেশ এবং সুদৃশ্য লেকভিউ আপনার আহারের সময়টুকু করে দিতে পারে আরও উপভোগ্য। এছাড়াও আপনাদের জন্য আমারি ঢাকা নিয়ে এলো বিশেষ রুম প্যাকেজ  এবং আকর্ষণীয় অফার।

ঈদের এই আনন্দময় মুহূর্তগুলো আরও উপভোগ্য করতে ৪ জন বা ততোধিক সদস্যসহ চলে আসুন আমারি ঢাকার আমায়া ফুড গ্যালারিতে। মাত্র ১ হাজার ৮৯৭ টাকায় উপভোগ করতে পারবেন আকর্ষণীয় বুফেট লাঞ্চ এবং মাত্র ২ হাজার ৫২৯ টাকায় উপভোগ করতে পারবেন আকর্ষণীয় বুফেট ডিনার। এই বিশেষ অফারটি চলবে ঈদের দিন থেকে ১০ জুলাই পযর্ন্ত।

এছাড়াও ব্র্যাক ব্যাংক, এসসিবি, এমেক্স, এনবিএল, এনআরবি এবং প্রাইম ব্যাংকের কার্ডধারীরা পাচ্ছেন একটি কমপ্লিমেন্টারি বুফেট লাঞ্চ এবং ডিনার। গ্রুপ ডাইনিং এর ক্ষেত্রে এই অপারটি প্রযোজ্য নয়।

এছাড়াও আমারি ঢাকা আপনাদের জন্য নিয়ে এলো ঈদ উপলক্ষে বিশেষ রুম প্যাকেজে, যেখানে আপনারা মাত্র ১০ হাজার ৯৯৯ টাকায় সুপেরিওর কুইন রুমসহ পাচ্ছেন আমায়া গ্যালারিতে ২৫ শতাংশ ডিসকাউন্ট, স্পাতে ৩০ শতাংশ ডিসকাউন্ট। এই বিশেষ অপারটি চলবে ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত। এছাড়াও অতিথিরা ১ হাজার টাকার সমমূল্যের আমায়া ভাউচার কিনতে পারবেন।

রুমের অফারটি শুধুমাত্র বাংলাদেশী এবং বাংলাদেশে বসবাসরত কাজের অনুমতিপ্রাপ্ত বিদেশী নাগরিকরা উপভোগ করতে পারবেন। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন হোল্ডিং- ৪৭, রোড- ৪১, গুলশান-২, ঢাকা১২১২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *