অপরিকল্পিত ভবনের কারণে আগুন নেভাতে দেরি

বিডি নিউজ ৬৪: অপরিকল্পিতভাবে ভবন তৈরি করায় যথেষ্ট পানির অভাব ও যাতায়াতের সুবিধা না থাকায় আগুন নেভাতে বাধার মুখে পড়েছেন নিরাপত্তা কর্মীরা। এ জন্য ২৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও ৩ ঘণ্টা পরও তা নিয়ন্ত্রণে আনতে পারেননি তারা। প্রতিষ্ঠানের এমন দায়িত্বহীন কর্মকাণ্ডের সমালোচনা করছেন সাধারণ মানুষ, ভবনের মালিক এবং ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোজজাম্মেল হক জানান, ভবনটি অপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, এতো বড় ভবনে আগুন নির্বাপনের জন্য নিজেদের কোনো ব্যবস্থা নেই। নেই কোনো পানি সরবরাহের ব্যবস্থা। ফলে আশপাশের বাড়ি, পাশের ঝিল, খাল থেকে পানি সরবরাহ করতে হয়েছে। আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের পর তদন্ত করে আগুনের মূল সূত্রপাত জানা যাবে। এর পর কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ভবনটির বিটিআই ডেভেলপার কোম্পানির ডেপুটি ম্যানেজার মোশাররফ হোসেন বলেন, আমাদের কোম্পানিতে এর আগে কখনো এতো বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। ভবিষতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, আগুনে আমাদের প্রায় কয়েক শত কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে আমরা এ মুহূর্তে ক্ষতির চিন্তা করছি না। আগে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা করছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *