বিএনপি দমনে ব্যস্ত থাকায় জঙ্গিবাদ মাথাচাড়া দিয়েছে

বিডি নিউজ ৬৪: বর্তমান সরকার জঙ্গিবাদ ও উগ্রবাদ দমন করার পরিবর্তে বিএনপিসহ বিরোধী দল দমনেই ব্যস্ত রয়েছে বেশি। ফলে দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে- এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে  এ অভিযোগ করেন তিনি। ইতালির নাগরিক তাভেল্লা সিজার হত্যা মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট প্রদানের ঘটনাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে এ বিবৃতি দেন তিনি।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘বিদেশি নাগরিক তাভেল্লা সিজার হত্যাকাণ্ডের পরপরই কোনো আইনি প্রক্রিয়া ব্যতিরেকেই জঙ্গিবাদের সঙ্গে বিএনপিকে যুক্ত করতে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুমকে অভিযুক্ত করে মিথ্যা মামলা দায়ের করা হয়। এখন সেই মামলায় কাইয়ুমসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হয়েছে। আসলে সরকার জঙ্গিবাদ ও উগ্রবাদ দমন করার পরিবর্তে বিএনপিসহ বিরোধী দল দমনেই ব্যস্ত রয়েছে বেশি। এ কারণেই দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে।’

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আমরা আগেও বলেছি-জঙ্গিবাদ দমন তো দূরের কথা, বরং তাদেরকে আড়াল করতেই তাভেল্লা হত্যাকাণ্ডসহ পরবর্তীতে সকল হত্যাকাণ্ডে বিএনপির ওপর ধারাবাহিকভাবে দোষ চাপানো হয়েছে। মূলত দেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হওয়া, বাংলাদেশ ব্যাংক থেকে ৮০০ কোটি টাকা লোপাট, গুম-খুন ও গুপ্তহত্যা- এসবের ভয়াবহতা থেকে জনদৃষ্টিকে ঝাপসা করতেই জঙ্গিবাদের সঙ্গে বিএনপিকে যুক্ত করার অপচেষ্টা করেছে বর্তমান সরকার।’

বিএনপির মহাসচিব বলেন, ‘জঙ্গিদের চিহ্নিত করে তাদেরকে ধরতে সরকারের ব্যর্থতা প্রমাণ করে যে,
সরকার জঙ্গিবাদ ও উগ্রবাদের উত্থানের সঙ্গে জড়িত। দেশে একের পর এক সংঘটিত বিদেশি নাগরিক, বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের ধর্মযাজক, পুরোহিত, ধর্মান্তরিত খ্রিস্টান, ব্লগার, বাউল-সাধক হত্যাসহ অন্যান্য হত্যাকাণ্ডগুলোর কূল-কিনারা করতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে এই সরকার।’
তিনি দাবি করে বলেন, ‘সরকারের এ ব্যর্থতা ঢাকতেই বিএনপির ঘাড়ে দোষ চাপানোর অংশ হিসেবেই
বিবৃতিতে মির্জা ফখরুল অবিলম্বে এমএ কাইয়ুমসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট প্রত্যাহারের জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *