বিডি নিউজ ৬৪: বিএনপির বিগত আন্দোলন-সংগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রমজানের ২৩তম দিন আজ বুধবার (২৯ জুন) রাজধানীর গুলশানের লংবিচ হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (২৮ জুন) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে অনুষ্ঠিত ঢাকা মহানগর বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন খালেদা জিয়া।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল