ফের সম্পর্কে জড়ালো তুরস্ক-ইসরায়েল

বিডি নিউজ ৬৪: দীর্ঘ ছয় বছরের বৈরীতার পর স্বাভাবিক হয়েছে তুরস্ক এবং ইসরায়েলের সম্পর্ক। এ নিয়ে দু দেশের নেতাদের মধ্যে রোববার একটি চুক্তি স্বক্ষরিত হয়েছে।

২০১০ সালের ৩১ মে গাজা যাওয়ার পথে তুরস্কের ত্রানবাহী জাহাজ মাভি মারমারায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। ওই হামলায় সে দেশের ১০ নাগরিক নিহত হন। এ ঘটনার জের ধরে পর দু’দেশের সম্পর্কে চিড় ধরেছিল। দীর্ঘ ৬ বছর ধরে দু দেশের মধ্যে বন্ধ ছিল সব ধরনের কূটনৈতিক যোগাযোগ।

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন,সম্পর্ক স্বাভাবিক করার জন্য দু’দেশ যে চুক্তি করেছে সে অনুযায়ী ইসরায়েল তুরস্ককে ২০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে। এছাড়া তুরস্ককে গাজায় সাহায্য প্রেরণ এবং ফিলিস্তিনের ভেতরে অবকাঠামো উন্নয়ন প্রকল্প চালানোরও অনুমতিও দেবে ইসরায়েল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই চুক্তি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে। ছয় বছর আগে তুরস্কের ত্রানবাহি জাহাজে হামলার পর ইসরাইলের সাথে তুরস্কের কূটনীতিক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। রোববার দেশ দুটি আঙ্কারা ও তেলআবিবে ফের রাষ্ট্রদূত নিয়োগ করারও ঘোষণা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *