গাজীপুরে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিডি নিউজ ৬৪: গাজীপুর সিটি করপোরেশনের সাহাপাড়া থেকে আজ মঙ্গলবার ভোরে অলক সাহা (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। অলক সাহাপাড়ার প্রতাপ সাহার ছেলে। তিনি একজন পান ব্যবসায়ী ছিলেন।

জয়দেবপুর থানার এসআই মো. ফিরোজ উদ্দিন জানান, আজ ভোরে বাড়ির পাশে একটি আমগাছে অলকের ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পারিবারিক হতাশা থেকে অলক আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *