বিডি নিউজ ৬৪: জেলার সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকা থেকে দেওয়ান ফরহাদ হোসেন (৬৫) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুন) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফরহাদ হোসেন ওই এলাকার মৃত দেওয়ান মোকছেদ হোসেনের ছেলে।
এ ব্যপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিহতের ভাতিজা দেওয়ান মাহবুবুর রহমান মিঠু জানান, রোববার রাত ১১টার দিকে বাড়ি থেকে তার চাচা ফরহাদ বের হন। এরপর আর তিনি বাড়ি ফিরেননি। সকালে তাদের বাড়ি থেকে একটু দুরে (চেয়ারম্যান বাড়ি) নিকলাই গ্রামে যাওয়ার রাস্তায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে থানা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, মরদেহে কোনো আঘাতের দাগ পাওয়া যায়নি। মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত এ ব্যপারে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত করে বলা যাবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল