বিডি নিউজ ৬৪: নাটকের নাম ‘সেন্টিমেন্টাল’। নাম দেখে সহজেই অনুমেয়, নাটকের চরিত্রগুলোও সেন্টিমেন্টাল টাইপের। ঠিক তাই। মিশু সাব্বির, অ্যালেন শুভ্র, ঈশিকা খান ও তাসনোভা এলভিন একসঙ্গে নাটকে। এতে অ্যালেন শুভ্রর স্ত্রীর চরিত্রে থাকছেন ঈশিকা খান। অ্যালেনের বন্ধু মিশু সাব্বির। মিশুর প্রেমিকা তাসনোভা এলভিন। গল্পটা চারজনকে নিয়েই।
ঈশিকা খান জানালেন, ‘আমার চরিত্রটি ঢঙী টাইপের। যখন যা মাথায় আসে তাই করি।’
ইমরাউল রাফাতের পরিচালনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন কচি খন্দকার। চলতি মাসের নয়, দশ ও বিশ তারিখে গাজীপুর ও সাভারের বিভিন্ন লোকেশন নাটকটির শুটিং হয়েছে। গল্পের প্রয়োজনে এতে একটি পার্টি সংও থাকছে। সাভারের মমতা পল্লী রিসোর্টে গানটির দৃশ্যধারণ করা হয়েছে। খালেদ মাহমুদের কোরিওগ্রাফিতে ‘প্রেমিক আমি বেঈমান’ গানের সঙ্গে এই চার তারকাকে নাচতে দেখবেন দর্শক। এটি গেয়েছেন আরাফাত মহসিন। তৈরি করেছে স্টুডিও ফিফটি এইট।
এছাড়াও ঈশিকা এবার ঈদের জন্য ‘হামতাম কোচিং সেন্টার, চিত্রনায়িকা কবরীর পরিচালনায়, ‘তুমি ভালো থেকো’ শিরোনামে দুটির নাটটের শুটিং শেষ করেছে। পাশাপাশি একুশে টিভির একটি নাচের অনুষ্ঠানেও পারফর্ম করবেন তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল