বিডি নিউজ ৬৪: সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযানে এক জেএমবি সদস্যসহ আরও ৯৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার ১২ থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মী রয়েছেন।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, চলমান সাঁড়াশি অভিযানে মোখলেছুর রহমান (৪৫) নামে আরও এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জেলার গাবতলী উপজেলার নিশিন্দারা পাঁচমাইল গ্রামের মকবুল হোসেনের ছেলে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল