বিডি নিউজ ৬৪: কুষ্টিয়া-মেহেরপুর সড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১০ জন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
রোববার সকাল পৌনে ১০টার দিকে শহরতলীর মাদারশাহ পুকুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া মেহেরপুর অভিমুখী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসের যাত্রী হালিমা খাতুন (৪৫), রেখা (৪৫) মনোয়ারা (৩০), শাহানাজসহ (২২) ১০ জন আহত হয়েছেন।
স্থানীয়রা আহত যাত্রীদের তাৎক্ষণিক উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল