রাজশাহীতে ৯ জেএমবিসহ গ্রেপ্তার ১৩৭

বিডি নিউজ ৬৪: রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ৯ জেএমবি সদস্যসহ ১৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত নগরীতে ৪৯ জন এবং জেলার নয়টি থানায় ৮৮ জনকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম বলেছেন, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত নগরীর চারটি থানায় এলাকায় অভিযান চালিয়ে একজন শিবিরকর্মীসহ ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিও রয়েছে।

এদিকে রাজশাহী জেলা পুলিশের ডিআইও-১ শরিফুল ইসলাম জানান, জেলার ৯টি থানায় পুলিশের বিশেষ অভিযানে ৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৯ জন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।

আর অন্যরা নিয়মিত মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে জেল হাজতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *