বিডি নিউজ ৬৪: পুলিশের সাঁড়াশি অভিযানে পাবনায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে পাবনা সদর থানায় ৪ জন, সুজানগরে ৫ জন, আতাইকুলায় ১ জন, বড়ায় ১ জন, আমিনপুর ২ জন, ঈশ্বরদীত ৯ জন ও আটঘরিয়া থানায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে পুলিশের তালিকাভুক্ত আসামি, মামলার পলাতক আসামি ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল