বিডি নিউজ ৬৪: গোবিন্দগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক জেমএবি সদস্য নিহত হয়েছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে গোলাবারুদসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের জাহাঙ্গীরের বাড়িতে কিছু জেএমবি সদস্য সংগঠিত হয়ে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে। এ সংবাদে রাত ১টার সেখানে একটি পুলিশ দল অভিযান চালায়।
এ সময় জেএমবি সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে জেএমবি সদস্যরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতনামা এক জেএমবি সদস্যের লাশ উদ্ধার করে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল