বিডি নিউজ ৬৪: নতুন ছবির কাজ বা প্রমোশনের কাজে বেজায় ব্যস্ত থাকেন তারকারা। জমিদার পরিবারের বউ কারিনার ক্ষেত্রেও তা মিথ্যা নয়। আসন্ন ছবির কাজ নিয়ে দম ফেলার সময় নেই তার। কিন্তু এরই মাঝে গত সপ্তাহে নারীদের পিরিয়ডকালীন পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ছুটলের দেশের বিভিন্ন স্থানে। ইউনিসেফের গুডউইল অ্যাডভোকেট তিনি। এর মাধ্যমে মানবহিতৈষি কাজ করে থাকেন কারিনা।
ইউনিসেফের ‘গারিমা’ প্রজেক্টের একটি অংশের কাজ এটি। উত্তর প্রদেশসহ ভারতের বেশ কিছু প্রত্যন্ত অঞ্চলে নারীদের মধ্যে ঋতুকালীন পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা আনতে তিনি বক্তব্য রাখবেন।
কারিনার কাছের এক সূত্র জানায়, পতৌদি বংশের বউ চারটি শহরে এ বিষয়ে কথা বলবেন। তিনি মহারাষ্ট্রের রত্নগিরি, পাঞ্জাবের জালানধার এবং উত্তর প্রদেশের বেনারসি ও মথুরা শহরেও যাবেন। এ মাসের শেষের দিকেই হয়তো এসব স্থানে কাজ শেষ হবে তার।
এর আগে ইউনিসেফের ক্যাম্পেইনে কারিনা শিশুদের শিক্ষা অধিকার নিয়ে কথা বলেন।
সূত্র জানায়, আধুনিক যুগে প্রত্যন্ত গ্রামের নারীদের জন্যে ঋতুকালীন পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। এ যুগেও নারীরা এসব বিষয়ে কথা বলতে অস্বস্তিবোধ করেন। কারিনার মতো একজন অতি জনপ্রিয় তারকা যদি এগিয়ে আসেন, তবে নারীদের ভুল ভাঙবে এবং তারা আত্মবিশ্বাস ফিরে পাবেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল