যশোরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

বিডি নিউজ ৬৪: যশোরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন।ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে যশোর-মাগুরা মহাসড়কের পাঁচবাড়িয়া সিনজেনটা অফিসের কাছে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহত ডাকাতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন জানান, রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা মহাসড়কের পাঁচবাড়িয়া সিনজেনটা অফিসের কাছে একদল ডাকাত মহাসড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালালে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক ডাকাতের লাশ উদ্ধার এবং ১টি পাইপগান ও ১ রাউন্ড গুলি জব্দ করা হয়।

পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *