ময়লার স্তূপে নবজাতকের লাশ

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) জরুরি বিভাগের সামনে ময়লার স্তূপ থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুন) সকাল সোয়া ৮টার দিকে পুলিশ ওই নবজাতকের মৃতদেহ উদ্ধার করে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্দিকুর রহমান বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, আশপাশের লোকজনের কাছ থেকে খবর পেয়ে নির্মাণাধীন আসাদ স্মৃতি জাদুঘরের পাশের ময়লার স্তূপ থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে মৃতদেহটি মর্গে পাঠানো হয়।

রাতের আঁধারে কোনো এক সময় ভূমিষ্ট হওয়ার পর অজ্ঞাত লোকজন ওই স্থানে নবজাতকটিকে ফেলে রেখে যায় বলেও জানান সিদ্দিকুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *