বিডি নিউজ ৬৪: পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার ভোর ৩টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার শুলকবহর বড় গ্যারেজ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। যার নম্বর চট্ট মেট্রো-ল-১২-৯৮০৭।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুলকবহর বড় গ্যারেজ থেকে মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এর আগে এ ঘটনায় তিনজনের বিবরণ উল্লেখ করে অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।
রবিবার সকালে মাহমুদা খানম মিতুকে নগরীর ওআর নিজাম রোডে ছুরিকাঘাতসহ গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর তারা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল