সদর উপজেলার ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দুজনকে কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত ১০টার দিকে স্থানীয় গোপালপুর বাজারের অদূরেই এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আবুল কালাম আজাদ ২য় দফায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন এবং অপরজন পথচারী।
পুলিশ জানায়, ইউপি চেয়ারম্যান এ কে আজাদ একজন সঙ্গীসহ মোটরসাইকেলে রাত ১১টার দিকে নিজ বাড়িতে ফেরার পথে গোপালপুর বাজারের অদূরে দুর্বৃত্তদের হামলার শিকার হন। এ সময় তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর তার পেটে গুলি করে। তাকে বাঁচাতে গেলে দুর্বৃত্তরা নয়ন চন্দ্র নামে এক পথচারীকেও গুলি করে পালিয়ে যায়।
তাদের দুজনকে গুরুতর আহত অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়ার পর তাদের অবস্থার অবনতি হলে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাদের ঢাকা স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল