বিয়ে তারকার ক্যারিয়ারে সমস্যা বয়ে আনে কিনা? কম সিনেমা করে নিজেকে বাঁচিয়ে রাখা ঝুঁকিপূর্ণ কিনা? কলকাতার সিনেমায় ধীরে ধীরে আমাদের শিল্পীদের ব্যস্ততা এমনি নানা বিষয়ে মুভিবাজার ১৩৬তম পর্বে আড্ডায় থাকছেন আয়না, খেলাঘর, চন্দ্রগ্রহণ, প্রিয়তমেষু, বৃহন্নলা খ্যাত অভিনেত্রী সোহানা সাবা।
মুভি বাজার পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনায় সৈকত সালাউদ্দিন। প্রযোজনা নূরুল আলম তরিত। এশিয়ান টিভিতে এই অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামীকাল বৃহস্পতিবার রাত ১০ টায়। এবং পুনঃপ্রচার হবে রাত ২টা ৩৫ মিনিটে।
এছাড়া এশিয়ান টিভির বৃহস্পতিবারের অন্যান্য অনুষ্ঠান সূচির মধ্যে আছে সকাল ৬টায় ইসলাম প্রতিক্ষন, সকাল ১১টা ২০ মিনিটে মোখলেছা আক্তার শান্তার প্রযোজনায় সিনেমার গানের অনুষ্ঠান। দুপুর ১টা ৩০ মিনিটে বাংলা সিনেমা। বিকেল ৫টা ২০ মিনিটে ডোরেমন।
সন্ধ্যা ৭টা ১০ মিনিটে সমসাময়িক জাতীয় বিষয়ভিত্তিক আলোচনার অনুষ্ঠান টাটা টেবিল টক। রাত ৮টায় ধারাবাহিক নাটক ছন্নছাড়া। রাত ৮টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ভাইরাস। রাত ১১টায় সরাসরি গানের অনুষ্ঠান এশিয়ান মিউজিক সহ বিভিন্ন অনুষ্ঠান।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল