ইত্যাদি মানেই নতুন চমক। আর তা যদি হয় ঈদের সময় তাহলে বাড়তি কিছু তো থাকবেই। সেই ধারাবাহিকতায় আসছে ঈদুল ফিতরে ইত্যাদির মঞ্চ মাতাবেন দুই জুটি। একদিকে ফেরদৌস-পূর্ণিমা, অন্যদিকে নোবেল-অপি করিম।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ইতিমধ্যেই শুরু হয়েছে ঈদের বিশেষ ইত্যাদি’র নির্মাণ কাজ। হানিফ সংকেতের গ্রন্থনা ও উপস্থাপনায় এবারের পর্বে আকর্ষণ হিসেবে থাকছে দুই জুটির নাচ। একদিকে চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। অন্যদিকে মডেল নোবেল ও অভিনেত্রী অপি করিম। এই দুই জুটি একটি গানের সঙ্গে পারর্ফম করবে। তাদের সঙ্গে থাকবে একঝাঁক নৃত্যশিল্পী। কোরিওগ্রাফিতে থাকছেন ওয়াসেক মুত্তাকিনুর রহমান।
সম্প্রতি রাজধানীতে দুই জুটির অংশ গ্রহণে বিশেষ নাচের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। আসছে ঈদুল ফিতরে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় দেখা যাবে তাদের।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল