বিটিআরসিতে মোবাইল সংক্রান্ত অভিযোগ এখন শর্টকোডে

মোবাইল ফোনে অযাচিত অপারেটরের কল আর কোথাও কল করলে অপারটেরদের ‘বাণী’তে গ্রাহকরা পড়ছেন নানা বিড়ম্বনায়।

মোবাইল ফোন সংক্রান্ত কোনো সমস্যায় যাকে অভিযোগ করবেন, সেই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনেও (বিটিআরসি) ফোন করলেও দশা একই। গ্রাহকদের এ বিড়ম্বনার কথা বিবেচনা করে চালু করেছে চার ডিজিটের নতুন শর্টকোড ২৮৭২।

বুধবার (২৫ মে) বিটিআরসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই নম্বরের ঘোষণা দেন বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, টেলিযোগাযোগ-সংক্রান্ত সমস্যায় গ্রাহকেরা বিটিআরসির বিভিন্ন নম্বরে ফোন দিয়েও সমাধান না পেলে ২৮৭২ নম্বরে ফোন দিয়ে অভিযোগ জানাতে পারবেন। সরকারি ছুটির দিন বাদে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই নম্বরে ফোন দেয়া যাবে। এর জন্য গ্রাহকের খরচ হবে প্রতি মিনিট ২৫ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *