আন্তর্জাতিক

জার্মানিতে শরণার্থীদের আশ্রয় দেওয়া নিয়ে নানা প্রশ্ন

বিডি নিউজ ৬৪: যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে আসা শরণার্থীরা জার্মানিতে এখনও বড় একটি রাজনৈতিক ইস্যু। এখন থেকে একবছর আগে জার্মানিতে শরণার্থীদের স্থান দেওয়ার ঘোষণা দিয়েছিলেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। এরপর থেকে নিরাপত্তা, সামাজিক মূল্যবোধের ওপর শরণার্থীদের প্রভাব নিয়ে মিসেস মেরকেলের বিরোধীরা প্রচারণা চালিয়ে যাচ্ছে। আগে যারা শরণার্থীদের জার্মানিতে আগমনকে সমর্থন দিয়েছেন তাদের অনেকেও এখন প্রশ্ন তুলেন এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে। বিগত বছরটি …

বিস্তারিত পড়ুন

মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে শান্তি সম্মেলনে সুচি

বিডি নিউজ ৬৪: মিয়ানমারের জাতিগত বিদ্রোহীদের সঙ্গে শান্তি সম্মেলনে নিয়েছেন দেশটির নেত্রী অং সান সুচি। শনিবার দেশটির রাজধানী নাইপিদোতে অনুষ্ঠিত এই সম্মেলনকে সুকির প্রথম বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সু চি নিজেও এটিকে দেশে শান্তি স্থাপনের পথে প্রথম পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। মিয়ানমারে প্রায় সাত দশক ধরে সীমান্ত প্রদেশগুলোতে চলমান জাতিগত সংখ্যালঘু বিদ্রোহ দমনে চার দিনব্যাপী এ সম্মেলনে প্রায় ২০টি …

বিস্তারিত পড়ুন

কঠিন সময় নিয়ে আসতে পারে ব্রেক্সিট : থেরেসা মে

বিডি নিউজ ৬৪: ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করার পর ব্রিটেন যেই ‘কঠিন সময়ের’ মুখোমুখি হতে যাচ্ছে তার জন্য সকলকে প্রস্তুত থাকতে বলেছেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মত বড় পরিসরে দেয়া সাক্ষাৎকারে থেরেসা মে অ্যান্ড্রু ম্যার শো নামক অনুষ্ঠানে এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ব্রেক্সিট তার দেশের জন্য খুব স্বাভাবিক কোন প্রক্রিয়া হবে না। ২০১৭ …

বিস্তারিত পড়ুন

মীর কাসেমের ফাঁসিতে পাকিস্তান মর্মাহত

বিডি নিউজ ৬৪: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। শনিবার রাতে গাজীপুরের কাশিমপুর কারাগারের একাত্তরে চট্টগ্রামের আল-বদর কমান্ডারের ফাঁসি কার্যকরের পর তারা এ প্রতিক্রিয়া জানায়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ত্রুটিপূর্ণ বিচারে ১৯৭১ এর ডিসেম্বরের আগে অপরাধ সংঘটনের অভিযোগে বাংলাদেশের জামায়াতে ইসলামীর প্রখ্যাত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরে পাকিস্তান গভীরভাবে মর্মাহত। …

বিস্তারিত পড়ুন

মুসলিম মহিলাদের দরগায় প্রবেশের সমান অধিকার

বিডি নিউজ ৬৪: মুম্বই হাইকোর্ট বলছে, দরগার মুসলিম মহিলাদের প্রবেশের ওপর অছি পরিষদের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে৷ কারণ পুরুষদের মতো মুসলিম নারীদেরও রয়েছে ধর্মস্থানে প্রবেশের সমান সাংবিধানিক অধিকার৷ রায়ে খুশি ভারতীয় মুসলিম নারীবাদী সংগঠন৷ বছর দুয়েক আগে, মুম্বইয়ের পীর হাজি আলি দরগায় প্রবেশাধিকার নিয়ে ‘ভারতীয় মুসলিম আন্দোলন’ নামের এক সংগঠনের তরফ থেকে ড. নূরজাহান সফিয়া এবং জাকিয়া সোনম মুম্বই হাইকোর্টে …

বিস্তারিত পড়ুন

“চোখের দৃষ্টিতে কেউ নিশ্চয়ই গর্ভবতী হয়ে যায় না”

বিডি নিউজ ৬৪: “চোখের দৃষ্টিতে কেউ নিশ্চয়ই গর্ভবতী হয়ে যায় না”। ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কেরালায় এক নারীর দেওয়া এই পোস্টটি ফেসবুকে দশ হাজারেরও বেশি লাইক পেয়েছে, শেয়ারও হয়েছে অনেকবার। কেরালার অ্যাকাউন্টেন্ট ও পার্টটাইম শিক্ষক ভানজানা বাসুদেব এই পোস্টটি দিয়েছিলেন তাঁর ফেসবুকে। কেরালার পুলিশ কমিশনার ঋষিরাজ সিংয়ের এক বক্তব্যের প্রেক্ষিতে এই পোস্টটি করেছিলেন ভানাজা বাসুদেব। মি: সিং বলেছিলেন কোনো পুরুষ নারীর …

বিস্তারিত পড়ুন

ভারতে আবারও মৃতদেহ নিয়ে হাঁটতে বাধ্য হলেন বাবা-মা!

বিডি নিউজ ৬৪: একের পর এক অমানবিক ঘটনা যখন কাঁপিয়ে দিচ্ছে বিশ্ববিবেক তখন যেন কিছু মানুষ মানবিকতার চরম অবমাননায় ব্যস্ত! স্ত্রীর মৃতদেহ নিয়ে ১০ কিলোমিটার পথ পায়ে হেঁটেছিলেন কালাহান্ডির দানা মাঝি। এবার মালকানগিরিতে সাত বছরের মৃত মেয়েকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে  ৬ কিলোমিটার পথ হাঁটতে বাধ্য হলেন বাবা-মা! মিথালি হাসপাতাল থেকে বর্ষা খেমেডু নামে অসুস্থ ওই শিশুকে নিয়ে মালকানগিরি জেলা …

বিস্তারিত পড়ুন

হারিকেন হারমাইনে ব্যাপক ক্ষয়ক্ষতি

বিডি নিউজ ৬৪: ফ্লোরিডায় আঘাত হানা হারিকেন হারমাইনে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। শুক্রবার ফ্লোরিডা ও জর্জিয়ার উপর দিয়ে বয়ে যাওয়া এ হারিকেনে অন্ততপক্ষে একজনের মৃত্যু হয়েছে কয়েকশ ভবন ধ্বসে পড়েছে, তিন লাখের ওপর বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফ্লোরিডার রাজধানী তালাহাসির এক অঞ্চলেই অন্ততপক্ষে ৭০ হাজার ঘরবাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। শহরটির ৬০ শতাংশ বাসিন্দা …

বিস্তারিত পড়ুন

আগস্টে হিলারির সংগ্রহ ১৪ কোটি ৩০ লাখ ডলার

বিডি নিউজ ৬৪: কেবল জনমত জরিপেই নয়, তহবিল সংগ্রহের দিক থেকেও ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন হিলারি ক্লিনটন। ডেমোক্র্যাট দলের এই প্রেসিডেন্ট প্রার্থী গত আগস্ট মাসে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করতে সক্ষম হয়েছেন নির্বাচনী প্রচারণার জন্য। এর পরিমাণ ১৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। খবর এনবিসি নিউজের। খবরে বলা হয়, গত মাসে হিলারি ক্লিনটনের সংগৃহীত তহবিলের বড় অংশ খরচ হয়েছে। …

বিস্তারিত পড়ুন

সৌদি আরবে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

বিডি নিউজ ৬৪: সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। ইয়েমেনের অপারেশন্স কমান্ডের মিডিয়া ব্যুরো শুক্রবার জানিয়েছে, সৌদি আরবের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তায়েফ শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি তার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে। রাজধানী রিয়াদ থেকে তায়েফ শহর ৭০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। স্থানীয়ভাবে এ ক্ষেপণাস্ত্রের নকশা প্রণয়ন ও তৈরি করা হয়েছে বলে জানা গেছে। ইয়েমেন থেকে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, বোরকান-১ নামে ক্ষেপণাস্ত্রটিকে …

বিস্তারিত পড়ুন