আন্তর্জাতিক

আত্মঘাতী হামলায় নিহত ৪, আহত ১১ কাবুলে

আত্মঘাতী হামলায় নিহত ৪, আহত ১১ কাবুলে

বিডি নিউজ ৬৪: আফগানিস্তানের রাজধানী কাবুলে বুধবার সকালে আত্মঘাতী বোমা হামলায় চারজন নিহত ও অপর ১১ জন আহত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সাদিকি জানান, আত্মঘাতী হামলাকারী স্থানীয় সময় সকাল ৮ টার দিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে পুল-ই-মাহমুদ খান বসতি এলাকায় বোমার বিস্ফোরণ ঘটায়। এতে হামলাকারীসহ চারজন নিহত হয়। তিনি বিস্তারিত উল্লেখ না করে এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান। এ …

বিস্তারিত পড়ুন
সিরিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পের বন্ধুত্ব আশা করছেন

সিরিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পের বন্ধুত্ব আশা করছেন

বিডি নিউজ ৬৪: সিরিয়ার নেতা বাশার আল আসাদ বলেছেন তিনি আশা করছেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে একজন বন্ধু হয়ে উঠবেন। তবে সতর্কভাবে তাকে পর্যবেক্ষণও করছে সিরিয়া। পর্তুগালের আরটিপি টেলিভিশনে আসাদ বলেন, ট্রাম্প যদি সন্ত্রাসের বিরুদ্ধে তার অঙ্গীকার পূরণ করেন তাহলে তিনি হবেন একজন স্বাভাবিক মিত্র। সিরিয় নেতা বলেন, তিনি কি করতে যাচ্ছেন তা আমরা এখনও জানি …

বিস্তারিত পড়ুন
এবার ওবামা সুর বদলালেন ট্রাম্পের ব্যাপারে

এবার ওবামা সুর বদলালেন ট্রাম্পের ব্যাপারে

বিডি নিউজ ৬৪: ওবামা আগে বলতেন, এমন একটা বদমেজাজি লোক কোনো ভাবেই দেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নয়। আর এখন বলছেন, হোয়াইট হাউসে গেলেই মেজাজ ঠিক হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্পের। ক্ষমতা হস্তান্তর নিয়ে ‘প্রেসিডেন্ট ইলেক্ট’-এর সঙ্গে গত বৃহস্পতিবারই ওভাল অফিসে বৈঠক করেছিলেন বিদায়ী প্রেসি়ডেন্ট বারাক ওবামা। তারপর এই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হলেন বিদায়ী প্রেসিডেন্ট। বললেন, ‘‘আপনারা তাকে একটা সুযোগ দিন। হোয়াইট …

বিস্তারিত পড়ুন
ফের শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া

ফের শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া

বিডি নিউজ ৬৪: নতুন করে ফের উত্তর কোরিয়া শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছে আমেরিকা এবং তার মিত্র দেশগুলি। শুধু সতর্ক হওয়াই নয়, রীতিমত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে আমেরিকাসহ তার মিত্রদেশগুলির তরফে। উপগ্রহ থেকে তোলা ছবিতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রের উৎক্ষেপণের জন্যে তোড়জোড় চালানোর ছবি ধরা পড়েছে। আর সেই ছবি ধরা পড়তেই এই সতর্কতামূলক অবস্থা জারি …

বিস্তারিত পড়ুন
মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দুই দিনের সফরে ঢাকায় আসছেন

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দুই দিনের সফরে ঢাকায় আসছেন

বিডি নিউজ ৬৪: মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী রিচার্ড রিয়ট জায়েমের নেতৃত্বে ৯ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল দুই দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন। বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার প্রক্রিয়া নির্ধারণের লক্ষ্যে এ প্রতিনিধি দলের সফর। প্রতিনিধি দলটি আজ বিকেলে ঢাকায় একটি হোটেলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নূরুল ইসলাম বিএসসির সঙ্গে বৈঠক করবে বলে জানা গেছে। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি জি টু জি প্লাস …

বিস্তারিত পড়ুন
অন-ইসলামিক ছুটি দেবে না সৌদি আরব

অন-ইসলামিক ছুটি দেবে না সৌদি আরব

বিডি নিউজ ৬৪: সৌদি আরবে ক্রিসমাস ও নিউ ইয়ারের মতো অমুসলিম উৎসবে ইন্টারন্যাশনাল স্কুলগুলোকে ছুটি দেওয়া যাবে না বলে কড়া নির্দেশ দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। সোমবার এক খবরে এ কথা জানিয়েছে দৈনিক আল একতিসাদিয়া। সৌদির শিক্ষা মন্ত্রণালয়ের ওই নির্দেশে বলা হয়েছে, ওইসব অমুসলিম উৎসবে ছুটি তো দেওয়াই যাবে না, পাশাপাশি উৎসবের জন্য পরীক্ষার দিনও বদল করা যাবে না। আল একতিসাদিয়ার …

বিস্তারিত পড়ুন
ট্রাম্পের চাইতে বড় জলবায়ু চুক্তি : মার্কিন দূত

ট্রাম্পের চাইতে বড় জলবায়ু চুক্তি : মার্কিন দূত

বিডি নিউজ ৬৪: জলবায়ু পরিবর্তন বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ড. জোনাথন পেরশিং বলছেন, ট্রাম্প শাসনামলে ক্ষতিগ্রস্ত হবে না প্যারিসের জলবায়ু চুক্তি। নির্বাচনী প্রচারকালে ডোনাল্ড ট্রাম্প প্যারিসের জলবায়ু চুক্তি বাতিলের পরিকল্পনা জানিয়েছিলেন। কিন্তু আজ মরক্কোর মারাক্কেশে জলবায়ু সম্মেলন উপলক্ষে বিশ্বনেতাদের আগমনের আগমুহূর্তে দেয়া বক্তব্যে ড. পেরশিং বলেন, রাষ্ট্রনায়ক বদলাতে পারে, বদলাবেও, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি জলবায়ু পরিবর্তন মোকাবেলার লড়াইয়ের …

বিস্তারিত পড়ুন
ভূমধ্যসাগরে রাশিয়ার মিগ-২৯ বিমান বিধ্বস্ত

ভূমধ্যসাগরে রাশিয়ার মিগ-২৯ বিমান বিধ্বস্ত

বিডি নিউজ ৬৪: রাশিয়ার একটি মিগ-২৯ বিমান ভূমধ্যসাগরে পড়ে বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ভূমধ্যসাগরের কাছে অ্যাডমিরাল কুজেন্তসোভে বিমানটি অবতরণের চেষ্টা করছিল। কিন্তু শেষ পর্যন্ত তা ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়। তবে এ ঘটনায় বিমানটির পাইলট নিরাপদে সরে আসতে সক্ষম হয়। বিমানটি বিধ্বস্ত হবার পূর্বে সে নিজেকে বিমান থেকে বের করে আনে। রাশিয়ার নৌ বহরের একটি জাহাজ অ্যাডমিরাল …

বিস্তারিত পড়ুন
ট্রাম্প-পুতিনের ফোনালাপ

ট্রাম্প-পুতিনের ফোনালাপ সম্পর্ক উন্নয়নের চেষ্টায়

বিডি নিউজ ৬৪: ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানানোর জন্য ফোন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের তরফ থেকে বলা হচ্ছে, এই দুই নেতা ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করার ব্যাপারে একমত হয়েছেন। টেলিফোন আলাপে তারা একমত হন যে, যুক্তরাষ্ট্র-রাশিয়ার বর্তমান সম্পর্ক একেবারেই অসন্তোষজনক। এই সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজও করতে হবে। তাদের আলোচনায় সিরিয়া ইস্যুও স্থান পেয়েছে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই …

বিস্তারিত পড়ুন
ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকে ধর্ষণের আহ্বান জানিয়ে প্ল্যাকার্ড

ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকে ধর্ষণের আহ্বান জানিয়ে প্ল্যাকার্ড

বিডি নিউজ ৬৪: মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দিন দিন বিক্ষোভ বেড়েই চলেছে। এ রকম পরিস্থিতির মধ্যে এখন আবার ট্রাম্পের স্ত্রী ও বিখ্যাত মডেল মেলানিয়াকে ধর্ষণের আহ্বান জানান প্রতিবাদকারীরা। প্রেসিডেন্ট পদ থেকে ট্রাম্পের সরে দাঁড়ানোর দাবিতে বিক্ষোভাকারীরা শান্তিপূর্ণ আন্দোলন করলেও দেশটির বিভিন্ন রাজ্যে এখন সহিংসতা ছড়িয়ে পড়েছে। এ অবস্থার মধ্যেই শনিবার ট্রাম্প হোটেলের সামনে প্রতিবাদকারীরা ট্রাম্পের স্ত্রী ও …

বিস্তারিত পড়ুন