বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /শুরুতেই সাকিবের জোড়া আঘাত
খেলাধুলা

শুরুতেই সাকিবের জোড়া আঘাত

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৬, ৭:৪৭ পিএম·সর্বশেষ: ২৮ সেপ্টেম্বর ২০১৬, ৭:৪৭ পিএম
শুরুতেই সাকিবের জোড়া আঘাত

বিডি নিউজ ৬৪: আফগানদের সামনে ব্যাটসম্যানরা দিতে পেরেছেন মোটে ২০৯ রানের টার্গটে। এই রান ধরে রেখে জিততে হলে বোলারদের দুর্ধর্ষ পারফরম্যান্স দরকার। বল হাতে সেই লক্ষ্যে ওয়ানডের বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান দিচ্ছেন নেতৃত্ব।

নতুন বলে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সাথে বোলিং ওপেন করেছেন। আফগানদের ইনিংসের চতুর্থ ওভারে জোড়া আঘাত হেনেছেন সাকিব। দুই উইকেট তুলে নিয়ে চাপে ফেলে দিয়েছেন সফরকারিদের।

এই রিপোর্ট লেখার সময় ৪ ওভার শেষে ২ উইকেটে ১৪ রান আফগানিস্তানের।

এর আগে ৩ উইকেটে ১২২ রান ছিল বাংলাদেশের। সেখান থেকে ১৪১ রানে নেই ৭ উইকেট! বাংলাদেশের ইনিংস যখন ধ্বংসস্তুপ তখন দাঁড়িয়ে যান ২০ বছরের মোসাদ্দেক হোসেন।

অভিষেক ম্যাচ তার। তারপর সঙ্গী তিন বোলার। কিন্তু এই অসম্ভব কঠিন পরিস্থিতিতেও ঠাণ্ডা মাথায় লড়ে গেলেন মোসাদ্দেক।

তার সেই লড়াইয়ের ফলেই শেষ পর্যন্ত ২০৮ রান পেয়েছে টাইগাররা। ৪ বল বাকি থাকতে অল আউট। ৪৫ বলে ইনিংস সর্বোচ্চ ৪৫ রানে অপরাজিত মোসাদ্দেক।

মেরেছেন ৪টি বাউন্ডারি ও ২টি ছক্কা। নইলে তো স্পিনের কাছে মাথা নত করে আরো বাজে অবস্থার দিকেই এগিয়ে যাচ্ছিল টাইগাররা! ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে বোলারদের সামনে এখন কঠিন কাজ।

সাত নম্বরে মোসাদ্দেক যখন নামলেন তখন তার ওপর এমনিতে ওয়ানডে অভিষেকের চাপ। তার ওপর ৫ উইকেট নেই। চোখের পলকে নেই সাব্বির রহমান ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। চাপের ওপর চাপ। তখনো ১৬ ওভার বাকি। তামিম ইকবাল কিছুদিন আগে বলেছিলেন মোসাদ্দেকের মাথাটা ৪৫ বছরের মানুষের। সেই প্রমাণটাই মাত্র টিনএজ পার হওয়া ব্যাটসম্যান দিলেন। ঘরোয়া ক্রিকেটে তার ফর্মকে তিনি টেনে এনেছেন ওয়ানডে ইন্টারন্যাশনালে।

স্পিনারদের সামলেছেন। প্রথমে তাইজুল ইসলামকে (১০) নিয়ে ৮.৩ ওভার খেললেন। তাইজুল ৩১ বল খেলে দিলেন।

২৪ রানের জুটির পর তিনি শিকার রশিদের। তাসকিন আহমেদ (০) টিনএজার লেগ স্পিনার রশিদ খানকে হ্যাটট্রিকের সুযোগ করে দিলেন। কিন্তু শেষে ৬.৪ ওভার রুবেল হোসেনকে (১৬ বলে ১০ রান) নিয়ে ৪৩ রানের শেষ উইকেট জুটি গড়লেন মোসাদ্দেক।

৪৮তম ওভারে ১১ ও ৪৯তম ওভারে ১৬ রান আসে। দুই ওভারে ইনিংসের দুই ছক্কা মোসাদ্দেকের। শেষের আগের ওভারে এক ছক্কা, দুই বাউন্ডারি।

শেষ ওভারের দ্বিতীয় বলে ভুল বোঝাবুঝিতে রান আউট রুবেল। কিন্তু ততক্ষণে দুইশো পেরিয়ে লড়ার আশা করার মতো একটি সংগ্রহ পেয়েছে টাইগাররা।

এই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হবে টাইগারদের। আর এটি হবে তাদের শততম ওয়ানডে জয়। সেই ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার সেট হয়ে গেলেন। কিন্তু দুজনই বাজে শট খেলে আউট হয়েছেন। দুজনই করেছেন সমান ২০ রান।

৫ রানের মধ্যে তামিম-সৌম্য ফেরার পর মাহমুদ উল্লাহ ও মুশফিকুর রহিম চমৎকার ব্যাটিং উপহার দিলেন। তাতে ধাক্কাটা সামলে ৬১ রানের জুটি হয়ে গেলে তৃতীয় উইকেটে। এরপর আফগানদের বোলিংয় এমন হুড়মুড়িয়ে ভেঙে পড়বে স্বাগতিকরা তা আগে বোঝা যায়নি। মাহমুদ উল্লাহ (২৫) নাভিনের বলে বোল্ড। ১১ রান পর মুশফিক (৩৮) ক্যাচ তুলে ফিরলেন লেগি রহমত শাহর বলে।

আগের ম্যাচের সেরা সাকিব আল হাসান আর সাব্বির রহমানের জুটি হবে। এমনটা যখন আশা, তখন পতনের শুরু। মোহাম্মদ নবির বলে এলবিডাব্লিউর শিকার সাকিব (১৭)।

টিভি রিপ্লে দেখে ধারাভাষ্যকার আতহার আলী খান বললেন, ব্যাটসম্যানের দুর্ভাগ্য। আগে ব্যাটে লেগেছে বল। এখানে ৩ রানের মধ্যে ৩ উইকেট নেই।

রশিদ তুলে নেন সাব্বিরকে (৪), নবি মাশরাফিকে (২)। মোসাদ্দেককে এরপর নিতে হয় বড় দায়িত্ব। আর তরুণ ব্যাটসম্যান প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন, সিরিজের তৃতীয় ওয়ানডেতেও রাখতে হবে তাকে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

প্রথম বলেই উইকেট নিয়ে রেকর্ডের পাতায় মোসাদ্দেক!

পরবর্তী সংবাদ

বিতর্কিত সিদ্ধান্তে সাকিবের বিদায়ের পর চাপে বাংলাদেশ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM