বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /প্রথম বলেই উইকেট নিয়ে রেকর্ডের পাতায় মোসাদ্দেক!
খেলাধুলা

প্রথম বলেই উইকেট নিয়ে রেকর্ডের পাতায় মোসাদ্দেক!

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৬, ৮:৩১ পিএম·সর্বশেষ: ২৮ সেপ্টেম্বর ২০১৬, ৮:৩১ পিএম
প্রথম বলেই উইকেট নিয়ে রেকর্ডের পাতায় মোসাদ্দেক!

বিডি নিউজ ৬৪: ভিনি, ভিডি, ভিসি বুঝি একেই বলে! এলাম, দেখলাম, জয় করলাম। মোসাদ্দেক হোসেনের ব্যাপারে এখন এই কথা না বলে উপায় নেই কোনো! ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলছেন আফগানিস্তানের বিপক্ষে। সেখানে ব্যাট হাতে আগে টাইগারদের ত্রাণকর্তা ছিলেন এই তরুণ। এরপর বল হাতে পেয়ে ক্যারিয়ারের প্রথম বলেই শিকার করেছেন উইকেট। ঢুকে পড়েছেন ইতিহাস ও রেকর্ডের পাতায়। আসলে অমরত্বই নিশ্চিত করে ফেলেছেন ২০ বছরের অফ স্পিনার।

প্রথম বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট শিকারের কীর্তি মোসাদ্দেকের। টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি, তিন সংস্করণের ক্রিকেটে একমাত্র মোসাদ্দেক হোসেন ছাড়া আর কারো এমন কীর্তি নেই। ক্রিকেট যতদিন খেলা হবে ততদিন তার কাছ থেকে বাংলাদেশের কোনো বোলার এই রেকর্ড কেড়ে নিতে পারবেন না!

ওয়ানডেতে ১৯৭২ সাল থেকে এমন ঘটনা এর আগে ২৩ বার ঘটেছে। ২৪তম বোলার মোসাদ্দেক। ১৯৭২ সালে প্রথম বোলার হিসেবে এই ঘটনা ঘটিয়েছিলেন ইংল্যান্ডের পেসার জেফ আর্নল্ড।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে ১৪১ রানে ৭ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। এরপর তিন বোলারকে নিয়ে দলের রান ২০৮ পর্যন্ত নিয়ে যান মোসাদ্দেক। অভিষেক ও ম্যাচের চাপ সয়ে তাইজুল ইসলামের সাথে ২৪ ও রুবেল হোসেনের সাথে শেষ উইকেটে ৪৩ রানের জুটি গড়েন। ৪৯.২ ওভারে বাংলাদেশ অল আউট। মোসাদ্দেক ৪৫ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় অপরাজিত।

অল্প পুঁজি। সেটা রক্ষা করতে লড়ছে টাইগাররা। মাশরাফি ও সাকিব আল হাসান ওপেন করেন বোলিং।

সাকিব চতুর্থ ওভারে ২ উইকেট নেন। কিন্তু তারপর আর উইকেট পড়ছিল না। ঘরোয়া ক্রিকেটে এখন প্রায়ই বল করেন মোসাদ্দেক।

তার ওপরই জুয়া খেলেছেন মাশরাফি। মোসাদ্দেক ওয়ানডেতে তার প্রথম বলেই হাশমতউল্লা শাহিদিকে (১৪) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ব্রেক থ্রু এনে দেন। ৫৯ রানে ততৃীয় উইকেট হারায় প্রতপিক্ষ।

ওভারটিতে ২ রান দেন। মোসাদ্দেকের জন্য এই ম্যাচ নানা কারণে স্মরণীয় হয়ে থাকল।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

কিংবদন্তি ওয়াসিম-ওয়াকারের পাশে সাকিব

পরবর্তী সংবাদ

শুরুতেই সাকিবের জোড়া আঘাত

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM