বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /কিংবদন্তি ওয়াসিম-ওয়াকারের পাশে সাকিব
খেলাধুলা

কিংবদন্তি ওয়াসিম-ওয়াকারের পাশে সাকিব

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩১ পিএম·সর্বশেষ: ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩১ পিএম
কিংবদন্তি ওয়াসিম-ওয়াকারের পাশে সাকিব

বিডি নিউজ ৬৪: সাকিব আল হাসান মানে বাংলাদেশের রেকর্ড। এই অল-রাউন্ডার ব্যাটে বলে রেকর্ড গড়ে চলেন। এবার এমন একটি রেকর্ডের পাতায় ঢুকলেন যেখানে আছেন শুধু 'টু ডাব্লিউ' হিসেবে পরিচিত দুই পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস। একই ভেন্যুতে ১০০ উইকেট শিকারের রেকর্ডে ওই দুইয়ের পাশে গিয়ে দাঁড়ালেন তিনি। সামনে সুযোগ থাকছে ওয়াসিম-ওয়াকারকে ছাড়িয়ে যাওয়ার।

আফগানিস্তানের বিপক্ষে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার দ্বিতীয় ওয়ানডেতে ৪৭ রানে ৪ উইকেট নিয়েছেন সাকিব। বাংলাদেশের 'হোম অব ক্রিকেটে' শত উইকেটের মাইলফলক স্পর্শ করতে ঠিক ৪ উইকেটই দরকার ছিল সাকিবের। সেই টার্গেট পূরণ করেই ওয়ানডেতে এক ভেন্যুতে ১০০ উইকেট নেওয়া ইতিহাসের তৃতীয় বোলার হয়ে যান সাকিব। এই মাঠে ৭০ ম্যাচেই এখন ১০০ উইকেট বাঁ হাতি স্পিনারের।

স্পিনার হিসেবে এমন কীর্তি ওয়ানডেতে এই প্রথম। তার আগে ওয়াসিম ও ওয়াকার সংযুক্ত আরব আমিরাতের শারজায় এই কীর্তি গড়েছেন। কিন্তু দুজনই ফাস্ট বোলার। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ১২২ উইকেট নিয়ে তালিকার এক নম্বরে ওয়াসিম। একই মাঠে ১১৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে ওয়াকার। ২৯ বছরের ইন ফর্ম সাকিব যে তাদের রেকর্ড ভেঙে এক নম্বরে পৌঁছে যাবেন তা অনুমান করাই যায়।

স্পিনারদের মধ্যে এক মাঠে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড আগে ছিল শ্রীলঙ্কার কিংবদন্তি অফ স্পিনার মুত্তিয়া মুরালিধরনের। ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী এই বোলারকে সাকিব বেশ আগেই ছাড়িয়ে গেছেন। শারজা ক্রিকেট স্টেডিয়ামেই ৮২ উইকেট নিয়েছিলেন মুরালি।

বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মুরালির ঠিক পরেই। মিরপুরে ৭৬ উইকেট শিকার করে এক মাঠে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড তালিকায় পঞ্চম স্থানে নড়াইল এক্সপ্রেস।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

র‌্যাংকিংয়ে উন্নতির যুদ্ধে নামছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান

পরবর্তী সংবাদ

প্রথম বলেই উইকেট নিয়ে রেকর্ডের পাতায় মোসাদ্দেক!

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM