বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /বিতর্কিত সিদ্ধান্তে সাকিবের বিদায়ের পর চাপে বাংলাদেশ
খেলাধুলা

বিতর্কিত সিদ্ধান্তে সাকিবের বিদায়ের পর চাপে বাংলাদেশ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৬, ৫:৪৯ পিএম·সর্বশেষ: ২৮ সেপ্টেম্বর ২০১৬, ৫:৪৯ পিএম
বিতর্কিত সিদ্ধান্তে সাকিবের বিদায়ের পর চাপে বাংলাদেশ

বিডি নিউজ ৬৪: আগের ম্যাচে বিতর্কিত আউটের শিকার হয়েছিলেন সাব্বির রহমান। তা নিয়ে কথা বলে জরিমানাও গুনেছেন। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান বড় একটি ব্রেক থ্রু পেল আবার আম্পায়ারের বিতর্কিত বা ভুল সিদ্ধান্তের কল্যাণে।

এবার শিকার ইনফর্ম সাকিব আল হাসান। ৪ রান করে বিদায় নিয়েছেন সাব্বির রহমানও। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও (২) বিদায় নিলেন দ্রুত।

৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে দারুণ চাপে বাংলাদেশ। এই রিপোর্ট লেখার সময় মিরপুরে ৩৫ ওভারে ৭ উইকেটে ১৪৫ রান বাংলাদেশের। অভিষিক্ত মোসাদ্দেক হোসেন (৫) তাইজুল ইসলামকে (০) নিয়ে ব্যাট করছেন।

৫০ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল (২০) ও সৌম্য সরকার (২০) ৫ রানের ব্যবধানে ফিরে যান বাজে শট খেলে। এরপর ৬১ রানের জুট গড়ে তোলেন অভিজ্ঞ মাহমুদ উল্লাহ (২৫) ও মুশফিকুর রহিম (৩৮)। দুজন চমৎকার খেলছিলেন। কিন্তু সুশৃঙ্খল বোলিং আফগানদের। তাতে ১২ রানের মধ্যে ফিরে যান এই দুজন। আগের ম্যাচের সেরা খেলোয়াড় সাকিব হাল ধরেন।

কিন্তু ১৩৮ রানের সময় আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার সাকিব। সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান বলছিলেন, ইনসাইড এজ ছিল। দুর্ভাগ্যের শিকার সাকিব। আম্পায়ার ভুল এলবিডাব্লিউর সিদ্ধান্ত দিয়েছেন। ১৭ রানে ফিরে গেলেন সাকিব। দলের একই রানে নেই সাব্বিরও। দ্রুত মাশরাফিও (২) আউট হয়ে গেলে নিদারুণ চাপে পড়ে টাইগাররা।

এটা বাংলাদেশের ওয়ানডেতে সেঞ্চুরি জয় তুলে নেওয়ার ম্যাচ। এর আগে ১৯৮৬ থেকে এই পর্যন্ত ৩১৩টি ওয়ানডেতে ৯৯টি জয় টাইগারদের। গত দেড় বছরে অবশ্য দুর্দান্ত ফর্মে তারা। আজ জিতলে টানা ৫ সিরিজ জয়ের রেকর্ডও হয়ে যাবে। পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার পর জিম্বাবুয়েকে সিরিজ হারিয়েছে বাংলাদেশ।

প্রথম ওয়ানডেটা এই একই ভেন্যুতে খুব উত্তেজনা ছড়িয়েছিল। ওই ম্যাচের শেষদিকে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের অসাধারণ পারফরম্যান্স প্রায় হারা ম্যাচ জিতিয়েছে টাইগারদের। জয়টি ছিল ৭ রানের।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

শুরুতেই সাকিবের জোড়া আঘাত

পরবর্তী সংবাদ

কেলেঙ্কারির জন্ম দিয়ে বরখাস্ত ইংল্যান্ডের ফুটবল কোচ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM