বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /ব্যবসা ও অর্থনীতি
  3. /৪ মাসেও হয়নি ডেপুটি গভর্নর নিয়োগ
ব্যবসা ও অর্থনীতি

৪ মাসেও হয়নি ডেপুটি গভর্নর নিয়োগ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৯ জুলাই ২০১৬, ১২:৪৫ পিএম·সর্বশেষ: ১৯ জুলাই ২০১৬, ১২:৪৫ পিএম
৪ মাসেও হয়নি ডেপুটি গভর্নর নিয়োগ

বিডি নিউজ ৬৪: ১ ঘণ্টার সিদ্ধান্তে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ দিলেও দীর্ঘ ৬ মাস ধরে ডেপুটি গভর্নর নিয়োগ দিতে পারেনি অর্থমন্ত্রণালয়। সার্চ কমিটি একবার নিয়োগ প্রক্রিয়ার কয়েকটি ধাপ অনুসরণ করে তিনজনের নাম সুপারিশ করলেও পরে গোয়েন্দা রিপোর্ট খারাপ আসায় তা বাতিল করা হয়। দ্বিতীয়বারের মত ডেপুটি গভর্নর নিয়োগের প্রক্রিয়া এ সপ্তাহেই শুরু হবে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে সার্চ কমিটির চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘আমাদের সার্চ কমিটির এক সদস্য বর্তমানে ওয়াশিংটনে আছেন। উনি বিদেশে যাওয়ার আগে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের কথা ছিলো। হয়ত সময়ের অভাবে করে যেতে পারেনি। তবে এ সপ্তাহে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। প্রক্রিয়া সম্পন্ন হতে মাস খানেক সময় লাগতে পারে।’

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সাবেক গভর্নর ড. আতিউর রহমান পদত্যগ করেন চলতি বছরের ১৫ই মার্চ। সেদিনই অপসারণ করা হয় কেন্দ্রীয় ব্যাংকের দুই ডেপুটি গভর্নর আবুল কাশেম ও নাজনীন সুলতানাকে। সেই থেকে দুজন ডেপুটি গভর্নর কেন্দ্রীয় ব্যাংকে কাজ করছে। চারজনের কাজ সারতে হচ্ছে দুজনকেই।

প্রায় ৪ মাসে ডেপুটি গভর্নর নিয়োগ দিতে না পারলেও আতিউর রহমান পদত্যগের ১ ঘণ্টার মধ্যেই নতুন গভর্নর হিসেবে ফজলে কবিরকে নিয়োগ প্রদান করে সরকার। পরদিন অর্থমন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে তাকে চার বছরের জন্য নিয়োগ প্রদানের নিয়মতান্ত্রিক ঘোষণা প্রদান করে।

এর আগে ডেপুটি গভর্নর নিয়োগের জন্য ২৪ মার্চ ড. খলিকুজ্জামানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করে অর্থমন্ত্রণালয়। এ কমিটি ২৭ মার্চ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করে। পরে প্রায় অর্ধশতাধিক প্রার্থী থেকে ২১ জনকে সাক্ষাতকারের জন্য ডাকা হলেও দুই ধাপে ১৯ জন উপস্থিত হয়। তাদের মধ্য থেকে ৩ জনের নাম সুপারিশ করে কমিটি।

এ বিষয়ে খলিকুজ্জামান বলেন, ‘সে সময় যে তিনজনের নাম সুপারিশ করা হয়েছে তাদের নামে দুদকে অভিযোগ এসেছে। আবার কারও গোয়েন্দা রিপোর্ট খারাপ এসেছে। সে কারণে সুপারিশকৃতদের কাউকেই নিয়োগ দেয়নি সরকার। এজন্যই পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।’

উল্লেখ্য, ড. কাজী খলীকুজ্জমান আহমদকে প্রধান করে গঠিত ৫ সদস্যের সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) ডিজি কেএম মুর্শিদ, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

পোশাককর্মীরাও ঈদে কর্মস্থল থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাককর্মীরাও ঈদে কর্মস্থল থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ বছর আগে
আগামী দু’বছরের মধ্যেই ৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি : অর্থমন্ত্রী

আগামী দু’বছরের মধ্যেই ৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি : অর্থমন্ত্রী

৯ বছর আগে
উদ্বোধন হলো গোপালগঞ্জ শহরে রূপালী ব্যাংকের নতুন শাখা

উদ্বোধন হলো গোপালগঞ্জ শহরে রূপালী ব্যাংকের নতুন শাখা

৯ বছর আগে
২০০ ছাড়াল রসুনের দাম

২০০ ছাড়াল রসুনের দাম

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

পোশাকে এক নম্বর হবে বাংলাদেশ : মুখিসা কিটুই

পরবর্তী সংবাদ

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM